৮ আগস্ট ২০২৬ - ১৩:৪২
সারা বিশ্বকে এক করলেও কোনো লাভ হবে না

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সৌদি আরবকে লক্ষ্য করে বলেছে, তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়ায় বলেছেন: এই ধরনের চুক্তিগুলো পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলে না, এবং অবরোধের বদলে অবরোধের সমীকরণ তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বহাল থাকবে।

আল-মাসাত পাকিস্তান ও তুরস্কের নেতাদের সতর্ক করে বলেছেন: যে কেউ সৌদি আগ্রাসন ও আমাদের দেশের বিরুদ্ধে ১২ বছর ধরে চলমান অবরোধে অংশীদার হতে চায়, আমরা তাকেও আগ্রাসী হিসেবে গণ্য করব, এমনকি যদি এই অংশীদারিত্ব প্রতারণামূলক নামে আচ্ছাদিত করা হয়।

তিনি আরও বলেছেন: ন্যায্য ও সম্মানজনক শান্তি এবং সৌভ্রাতৃত্বের মূল্য যুদ্ধ ও আগ্রাসনের চেয়ে অনেক কম।

উল্লেখ্য, শুক্রবার ৭ই আগস্ট ২০২৬, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার নাম দেয়া হয়েছে ‘মক্কা সন্ধি’।

Tags

Your Comment

You are replying to: .
captcha